বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ১৯ লাখ ২২ হাজার - The News Lion

বিশ্বে করোনায় মৃত্যু ছাড়িয়েছে ১৯ লাখ ২২ হাজার




আর্ন্তজাতিক ডেস্ক : করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, শনিবার এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮ কোটি ৯৩ লাখ ৫৫ হাজার ৯১৯ জন এবং মৃতের সংখ্যা ১৯ লাখ ২২ হাজার ৫২ জন।  সর্বশেষ তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা ৬ কোটি ৪০ লাখ ৮ হাজার ১৮ জন।  বিশ্বে করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র।


 দেশটিতে সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ২ কোটি ২৪ লাখ ৫৬ হাজার ৯০২। মারা গেছেন ৩ লাখ ৭৮ হাজার ১৪৯ জন।  ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় ভারতের অবস্থান দ্বিতীয়। ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৪ লাখ ৩২ হাজার ৫২৬। মারা গেছেন ১ লাখ ৫০ হাজার ৮৩৫ জন।  তৃতীয় অবস্থানে আছে ব্রাজিল। 


দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৮০ লাখ ১৫ হাজার ৯২০। মারা গেছেন ২ লাখ ১ হাজার ৫৪২ জন।  তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। তুরস্ক সপ্তম। ইতালি অষ্টম। স্পেন নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ২৭তম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.